বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬,

শিরোনাম :
  • কুমিল্লায় দাঁড়িপাল্লায় প্রচারণায় মাঠে ডাক্তারা  নাঙ্গলকোটে ধানের শীষের নির্বাচনী মতবিনিময় সভা চৌদ্দগ্রামে ডাঃ শফিকুর রহমানকে স্বাগত জানিয়ে জামায়াতের মিছিল চৌদ্দগ্রামে টপ সয়েল কাটায় ৫ ইটভাটার ২৫ লাখ টাকা জরিমানা চৌদ্দগ্রামে টপ সয়েল কাটায় ৫ ইটভাটার ২৫ লাখ টাকা জরিমানা কুমিল্লা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী সামিরা আজিম দোলা নির্বাচন থেকে সরে দাঁড়ালেন চৌদ্দগ্রামের শুভপুরে ছাত্রশিবিরের ছাত্র প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা জামায়াতের পলিসি সাম্মিটের কিনোট স্পিকার কে এই ড. আশিকুর রহমান? মাঠ পরিদর্শনে মহানগরীর নেতৃবৃন্দ কুমিল্লার ভবিষ্যৎ রোডম্যাপ ঘোষণা হবে ৩০ জানুয়ারির জনসভায়
  • গফুর ভূঁইয়ার আপত্তিতে প্রতীক আটকে গেল, চেম্বার জজ আদালতে প্রার্থিতা স্থগিতের আবেদন

    ধানের শীষের প্রতীক বরাদ্দ ছাড়াই মিছিল, নাঙ্গলকোটে মোবাশ্বেরকে ১০ হাজার টাকা জরিমানা

    ধানের শীষের প্রতীক বরাদ্দ ছাড়াই মিছিল, নাঙ্গলকোটে মোবাশ্বেরকে ১০ হাজার টাকা জরিমানা
    ছবি: প্রতীকী ছবি

    কুমিল্লার নাঙ্গলকোটে ধানের শীষের প্রতীক আনুষ্ঠানিকভাবে বরাদ্দ না পাওয়ার আগেই মিছিল করায় মোবাশ্বের আলম ভূঁইয়াকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ওঠে।

     

    এদিকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী গফুর ভূঁইয়ার আপত্তির পর মোবাশ্বের ভূঁইয়া এখনো কোনো প্রতীক বরাদ্দ পাচ্ছেন না। গফুর ভূঁইয়া হাইকোর্টে দায়ের করা আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মোবাশ্বের আলম ভূঁইয়াকে প্রতীক বরাদ্দ না দিতে নির্বাচন কমিশন ও জেলা রিটার্নিং অফিসারের বরাবর ই-মেইলে লিখিতভাবে অনুরোধ জানিয়েছেন।

     

    অপরদিকে মোবাশ্বের আলম ভূঁইয়ার বৈধ প্রার্থিতা স্থগিত চেয়ে চেম্বার জজ আদালতে গফুর ভূঁইয়ার সমর্থিত একজন প্রার্থী আবেদন জমা দিয়েছেন। আবেদনের পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার সালাউদ্দিন দোলন, ব্যারিস্টার শামসুদ্দোহাসহ মোট তিনজন আইনজীবী।

     

    আইনি জটিলতা ও প্রতীক বরাদ্দ নিয়ে অনিশ্চয়তায় নাঙ্গলকোট লালমাই নির্বাচনী মাঠে উত্তেজনা বিরাজ করছে। হাইকোর্ট ও নির্বাচন কমিশনের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছেন প্রার্থী ও ভোটাররা।


    add